রাজনীতিসদর
খালেদা জিয়ার মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড: অ্যাড. টিপু
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ নয় বছর কারাবন্দি রেখে তিলে তিলে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই হত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর মন্ত্রিসভা, তৎকালীন কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অবিলম্বে মামলা হওয়া উচিত।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ১১নং ওয়ার্ডের বরফকল মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বিএনপি নেতা ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে টিপু আরও বলেন, “দেশনেত্রীকে ‘মরহুমা’ বলতে আমাদের বুক ফেটে যায়। জন্মগত মা না হলেও তিনি আমাদের রাজনৈতিক মা। জানাজায় মানুষের যে ঢল নেমেছিল, তাতেই প্রমাণ হয়েছে দেশের কোটি কোটি মানুষ তাঁকে কতটা ভালোবাসে। তিনি কখনো দেশের স্বাধীনতা বিক্রি করেননি, গণতন্ত্র হত্যা করেননি।”
আয়োজক মাসুদুজ্জামান মাসুদের প্রশংসা করে তিনি বলেন, “মনোনয়ন না পেয়েও মাসুদ যেভাবে দল ও নেত্রীর আদর্শ লালন করে নেতাকর্মীদের পাশে আছেন, তা সত্যিই প্রশংসনীয়। মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।” এসময় তিনি আল্লাহর কাছে খালেদা জিয়ার জান্নাত কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন এবং মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...