অর্থ-বাণিজ্যসদর
মে দিবসে সমাবেশ-লাল পতাকা মিছিল করবে শ্রমিক ফ্রন্ট
NHP NewsView

নিউজভিউ
আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ৯টায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন। সংগঠনের জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসেবে সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সংগঠনের নেতারা জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় শ্রমিকের মজুরি অত্যন্ত অপ্রতুল। ক্রমবর্ধমান ছাঁটাই, দমন-পীড়ন এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাধাগ্রস্ত হওয়ায় শ্রমজীবী মানুষ চরম সংকটে রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তারা জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবারের মে দিবসে সকল স্তরের শ্রমিক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশ থেকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হবে।

লোড হচ্ছে...