নারায়ণগঞ্জ
আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা
নজরুল জয়ন্তী ও “অভিযান” কবিতার শতবর্ষে শিল্পকলা একাডেমির যৌথ আয়োজন
NewsView5
.jpeg)
নিউজভিউ
নারায়ণগঞ্জে নজরুলের অভিযান কবিতার শতবর্ষ ও কবির ১২৭তম জয়ন্তীতে শুক্রবার (১০ জুলাই) শিল্পকলা একাডেমি, বাঁশরী-একটি নজরুল চর্চাকেন্দ্র ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ যৌথভাবে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আবৃত্তিতে বিচারক হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী ভবানী শংকর রায় ও এড. জিয়াউল ইসলাম কাজল। সংগীতে ছিলেন শিল্পি সুমন ও শাহজাহান সাধু।
একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংসদের প্রতিষ্ঠাতা কবি নজরুল গবেষক হুমায়ুন কবীরের ৫৮তম জন্মদিন উদযাপনও এটি।
শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৪ টায় মূল অনুষ্ঠান আয়োজিত হবে। আলোচনা, সংগীত পরিবেশন ও পুরুস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজন চলবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কবি, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহাম্মেদ স্টালিন।
গান পরিবেশন করবেন ঢাকা বাঁশরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নারায়ণগঞ্জের স্থানীয় শিল্পীরা।

লোড হচ্ছে...