নারায়ণগঞ্জ
ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের সেবা সহজ হবে: বিভাগীয় কমিশনার
NHP NewsView

নিউজভিউ
ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে আরও গতিশীল করতে নারায়ণগঞ্জে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় ইউএনডিপি কর্তৃক নিয়োজিত অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা, প্রকল্পের পরামর্শকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি অনেক সহজ হবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে। এটি কেবল কাজের গতিই বাড়াবে না, বরং ভূমি সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধেও অত্যন্ত কার্যকর ও সহায়ক ভূমিকা পালন করবে।” তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে অত্যন্ত নিখুঁতভাবে তথ্যগুলো সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর। ডিজিটাল এই রূপান্তরের ফলে সাধারণ মানুষকে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, বরং ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাবেন। সভায় অটোমেশন প্রক্রিয়ায় তথ্য সন্নিবেশ করার সময় টেকনিক্যাল সমস্যা সমাধান এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের দক্ষ করে গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ভূমি ব্যবস্থাপনায় এই আধুনিকায়ন নারায়ণগঞ্জের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...