নারায়ণগঞ্জআড়াইহাজার
থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি ফের গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাইলকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল আড়াইহাজার থানার চর কমলাপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ মার্চ বিল্লাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। ইসমাইল ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। গত ৩০ মার্চ বিকেলে তিনি থানায় আসলে পুলিশ তাকে আটক করে। তবে মামলার বিষয়টি বুঝতে পেরে তিনি অত্যন্ত কৌশলে থানার ভেতর থেকেই পালিয়ে যান। থানা থেকে আসামি উধাও হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হলে তাকে ধরতে একাধিক টিম মাঠে নামে। অবশেষে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উচিৎপুর বাজার থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
এদিকে থানা হেফাজত থেকে আসামি পালানোর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জেলা পুলিশ। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানিয়েছেন, আসামি পালানোর ঘটনায় কারো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো পুলিশ সদস্যের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...