নারায়ণগঞ্জসদর
তীব্র গরমে স্বস্তি দিতে খোরশেদের শীতল পানি-শসা বিতরণ
NHP NewsView

নিউজভিউ
অসহনীয় গরমে বিপর্যস্ত নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। রবিবার (২৬ এপ্রিল) সকালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীরা যারা এই প্রচণ্ড রোদে জীবিকার তাগিদে বাইরে বেরিয়েছেন, তাদের হাতে এক গ্লাস ঠান্ডা পানি ও সতেজ শসা তুলে দেওয়া হয়।
টিম খোরশেদ-এর টিম লিডার ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, প্রচণ্ড গরমে মানুষের শরীরে পানিশূন্যতা রোধ এবং কিছুটা আরাম দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই প্রচেষ্টা। তিনি বলেন, “রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। নগরবাসী যতক্ষণ না এই তাপদাহ থেকে মুক্তি পাচ্ছে, আমাদের এই সেবা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সামনের দিনগুলোতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। তৃষ্ণা মেটানোর পাশাপাশি পানিসমৃদ্ধ ফল যেমন, তরমুজ ও শসা বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের ক্লান্তি দূর করার পরিকল্পনা রয়েছে তাদের। শহরের বিভিন্ন স্থানে টিম খোরশেদের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক পথচারীই জানিয়েছেন, রোদে পুড়তে পুড়তে যখন গলা শুকিয়ে আসছিল, তখন এই এক গ্লাস ঠান্ডা পানি তাদের জন্য পরম আশীর্বাদ হয়ে এসেছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিম দীর্ঘ দিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের এই নিরলস প্রচেষ্টা শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটিয়েছে। শহরের বিভিন্ন স্তরের নাগরিকরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

লোড হচ্ছে...