সারা দেশ
নিজ নির্মাণাধীন ভবনে এক নারীর লাশ উদ্ধার
NewsView

নিউজভিউ ডেস্ক
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে নিজের নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে রিনা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে ইউনিয়নের চোছনা গ্রামে বালুচাপা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত রিনা বেগম ওই এলাকার সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনটি রিনা বেগমের। ওই ভবন থেকে প্রায় ৩০০ গজ দূরে তিনি সন্তানসহ একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন দুপুরে তিনি নির্মাণকাজ তদারক করতে যান। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যায় না। বিকেল থেকে সন্তানেরা তাঁকে খোঁজ করার একপর্যায়ে রাতে তাঁর এক ছেলে নির্মাণাধীন ভবনটিতে যান। সেখানে একটি কক্ষের মেঝে ভরাটের জন্য ফেলা বালু ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। সন্দেহবশত বালু সরাতেই মায়ের মৃতদেহ দেখতে পান। এ সময় ছেলের চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেন।
প্রতিবেশীরা জানান, গতকাল ওই ভবনে একজন শ্রমিক একা কাজ করছিলেন। ঘটনার পর থেকে তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, ওই শ্রমিকই রিনা বেগমকে হত্যা করে লাশটি গোপন করার উদ্দেশ্যে বালুচাপা দিয়ে পালিয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ওই নারীকে বালুচাপা দেওয়া হয়েছে। নিহত নারীর গলায় আঙুলের ছাপ রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্ত শ্রমিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

লোড হচ্ছে...