সারা দেশ
হোমনায় বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা
NewsView5
 (1).jpg)
হোমনা, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয়ে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকসহ বিভিন্ন স্তরের অংশীজন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোমনার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ, বিপণন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর বিক্রয় ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, গৌরীপুর বিক্রয় শাখা (উপজেলা-২) -এর ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত, গৌরীপুর রাজস্ব উপশাখা-৩ -এর সহকারী ব্যবস্থাপক মো. শিপন মাহমুদ এবং গৌরীপুর বিক্রয় শাখা (উপজেলা-২) -এর সহকারী প্রকৌশলী মো. আছিফুর রহমান।
কর্মকর্তারা তাদের বক্তব্যে জানান, একটি দ্বৈত চুলাকে দেয়াল বা টিনের মাধ্যমে বিভক্ত করে একাধিক পরিবারে ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।
এছাড়া অনুমোদনহীন ইলেকট্রিক গ্যাস কম্প্রেসর বা বুস্টার ব্যবহার করলে গ্যাসের স্বাভাবিক চাপ কমে যায় এবং রান্নাঘরে যেকোনো সময় ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।
নিয়ম লঙ্ঘনকারী ও বকেয়া বিলধারীদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০ অনুযায়ী সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গ্যাসের সুষম বণ্টন ও নিরাপত্তা নিশ্চিত করতে লাইনের লিক বা যেকোনো জরুরি প্রয়োজনে বিজিডিসিএল হটলাইন ১৬৫২৩ নম্বরে তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

লোড হচ্ছে...