নারায়ণগঞ্জবন্দর
অবহেলিতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাকওয়ার যাত্রা শুরু
NewsView

নিউজ ভিউ
সমাজের অবহেলিত এবং অস্বচ্ছল জনগোষ্ঠীকে সাধ্যমতো সহায়তা করার লক্ষ্য নিয়ে “তাকওয়া” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এলাকার উদীয়মান তরুণদের স্বেচ্ছাসেবী মানসিকতা থেকেই সংগঠনটি গঠনের পরিকল্পনা করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সাবদী বাজারে প্রথম মাসিক সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে সংগঠনের নীতিমালা ও কার্যক্রম অনুমোদন করা হয়।
সংগঠনটির লক্ষ্য হচ্ছে "কুরআন-সুন্নাহ এর আলোকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ সাধন"। যার উদ্দেশ্য হলো সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক বা কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
তাকওয়া সামাজিক সংগঠনকে পরিচালনার জন্য ২ বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন: সভাপতি মোঃ আবুল বাশার খান, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান, অর্থ সম্পাদক মোঃ সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু রায়হান, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রিপন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ জাকির হোসেন, আব্দুর রহিম সেন্টু, মোহাম্মদ রাকিব, ও মোঃ জাকির হোসেন রনি। দায়িত্বশীলবৃন্দ সংগঠনের সুষ্ঠু পরিচালনার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

লোড হচ্ছে...