নারায়ণগঞ্জসদর
চাষাঢ়ায় হকারদের হামলায় নাসিকের পরিচ্ছন্ন কর্মী আহত
NHP NewsView

# প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আপোষ করা হবে না: অ্যাড. সাখাওয়াত
নিউজভিউ
নারায়ণগঞ্জের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চাষাঢ়ায় ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৪ মে) বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে হকাররা। এতে বেশ কয়েকজন পরিচ্ছন্ন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই হকাররা উচ্ছেদের প্রতিবাদে চাষাঢ়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছিল। দুপুরে তারা একটি বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে এবং স্মারকলিপি প্রদান করে পুনরায় চাষাঢ়ায় এসে অবস্থান নেয়। বিকেলে হকাররা ফুটপাতে বস্তা বিছিয়ে পুনরায় বসার চেষ্টা করলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের বাধা প্রদান করেন। এ সময় হকারদের একটি অংশ লাঠিসোটা নিয়ে পরিচ্ছন্ন কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর শুরু করলে তারা প্রাণভয়ে পালিয়ে যান।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসী আজকের এই বর্বর হামলা প্রত্যক্ষ করেছে। ফুটপাত দখলমুক্ত রাখা শহরের সাধারণ মানুষের প্রাণের দাবি এবং এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি আরও জানান যে, পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ এই মোড়ে এমন অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাধারণ পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

লোড হচ্ছে...