অর্থ-বাণিজ্য
শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার
NewsView

নিউজভিউ
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল শ্রমজীবীর কর্মসংস্থান, আইনি সুরক্ষা, জীবন বিকাশ উপযোগী মজুরি এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটির জেলা শাখা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে ‘লাল পতাকা মিছিল’ বের করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রথিতযশা শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুল।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে জেলা পর্যায়ের শীর্ষ শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভায় আমন্ত্রিত বক্তাদের মধ্যে রয়েছেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম কাদির ও মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, মেহনতি মানুষের অধিকার আদায়ের এই লড়াইকে বেগবান করতে এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে জেলার সকল স্তরের শ্রমিকরা লাল পতাকাতলে ঐক্যবদ্ধ হবেন।

লোড হচ্ছে...