নারায়ণগঞ্জবন্দর
ফেসবুকে পোশাক বিক্রির নামে প্রতারণা, চারজন আটক
NHP NewsView

নিউজভিউ
অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রুহুল আমিন শেখ ওরফে মুরাদ, মোঃ মিজান, মোঃ বাইজিদ বিশ্বাস এবং মোঃ জুয়েল শেখ। তাদের সবার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় গত ১২ এপ্রিল বন্দরের উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা মোসাঃ জাকিয়া "Colour Brand BD" নামক একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। পরবর্তীতে তিনি পছন্দের পোশাকের অর্ডার দিলে প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৫১ হাজার ৬৩০ টাকা হাতিয়ে নেয়। টাকা পরিশোধের পর দীর্ঘ সময় পার হলেও পণ্য না পেয়ে এবং যোগাযোগের নম্বরগুলো বন্ধ পাওয়ায় জাকিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই আল আমিনের নেতৃত্বে এএসআই রফিকুল ইসলাম ও ওয়ালী উল্লাহর একটি চৌকস আভিযানিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করার পর ডিএমপির পল্লবী থানার ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকেই এই চার প্রতারককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন ও ৫টি বাটন মোবাইলসহ বিভিন্ন অপারেটরের ২১টি সক্রিয় সিম কার্ড উদ্ধার করা হয়। একই সাথে ভুক্তভোগীর কাছ থেকে আত্মসাৎ করা নগদ ৫১ হাজার ৬৩০ টাকাও জব্দ করেছে পুলিশ সদস্যরা। এই চক্রটি দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া পেজের মাধ্যমে সাধারণ মানুষকে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৫ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে সকল আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং যাচাই-বাছাই না করে টাকা লেনদেন না করার পরামর্শ দিয়েছে বন্দর থানা পুলিশ।

লোড হচ্ছে...