জাতীয়
রামিসা ধর্ষণ-হত্যা মামলা
চার্জশিট দাখিল হতে পারে আজ
NewsView5

নিউজভিউ ডেস্ক
পল্লবীর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রোববার (২৪ মে) অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানান।
তদন্ত কর্মকর্তা জানান, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে। অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।’
এ মামলার প্রধান আসামি সোহেল রানাকে ১৯ মে গ্রেপ্তার করা হয়। ২০ মে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লোড হচ্ছে...