নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে নারীর পা বিচ্ছিন্ন
NewsView

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোড যেন এক মৃত্যুফাঁদ। দ্রুতগতির যানের কারণে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার (৯ নভেম্বর) সকালে জলকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক নারী আরোহীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাইনবোর্ড থেকে চাষাড়া অভিমুখে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯)। কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে একই পথে চলমান একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে অজ্ঞাতপরিচয় তরুণী (২৪) সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে স্থানীয়রা জানান, ছিটকে পড়ার পরই কাভার্ডভ্যানের চাকা ওই তরুণীর ডান পায়ের ওপর দিয়ে চলে যায়, এতে পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় পথচারীরা তাৎক্ষণিক মানবিক সহায়তায় এগিয়ে আসেন এবং গুরুতর আহত নারীকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মোটরসাইকেলের নারী আরোহী গুরুতর আহত হয়েছেন এবং তার পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।"
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং সড়কে দ্রুতগতিতে যান চলাচলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

লোড হচ্ছে...