নারায়ণগঞ্জ
আইভী ন্যায়বিচারের মাধ্যমে খুব দ্রুতই কারামুক্ত হবেন: রফিউর রাব্বি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি এবং সকল রাজনৈতিক বন্দির ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের দেওভোগস্থ শিশুবাগ বিদ্যালয় মাঠে বঙ্গসাথী ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রফিউর রাব্বি দেশের বর্তমান বিচারিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের বিচার ব্যবস্থার যে অব্যবস্থাপনা ছিল, তার রেশ এখনো লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই ব্যবস্থার দ্রুত অবসান চাই।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভী ন্যায়বিচারের মাধ্যমে খুব দ্রুতই কারামুক্ত হবেন।
সাবেক মেয়রের শারীরিক ও মানসিক মঙ্গল কামনা করে তিনি আরও বলেন, "আইভী দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। আমরা তাঁর মুক্তি চাই, পাশাপাশি দেশে বিগত সময়ে ঘটে যাওয়া সকল হত্যা, গুম ও খুনের শিকার পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে।"
বঙ্গসাথী ক্লাবের এই ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু এবং ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিতু এবং সদস্য জুয়েল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন বঙ্গসাথী ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

লোড হচ্ছে...