নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ৩
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একদল চিহ্নিত সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হয়েছেন র্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ১৪ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তিন র্যাব সদস্য গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার একপর্যায়ে তিন সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের মধ্যে কনস্টেবল ইব্রাহিম ও মাহীকে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে লেন্সনায়েক নাজিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
র্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের একাধিক টিম বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে এবং অপরাধীদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই এই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোষীদের আইনের আওতায় আনতে পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। হামলার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

লোড হচ্ছে...