নারায়ণগঞ্জবন্দর
বন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ইব্রাহিম কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর উপজেলার আলীনগর এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম কাশেম আলীনগর এলাকার হামিদুল্লাহ মেম্বারের ছেলে। পুলিশ জানায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহী মসজিদ এলাকায় চরমোনাই পীরের এক সমর্থকের গ্যারেজে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় (নং ১৪(৮)২৪) ইব্রাহিম কাশেমের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তাঁকে কড়া নিরাপত্তায় আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...