নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে ট্রলারডুবি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রলার (বাল্কহেড) ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ১৩ জন শ্রমিক দ্রুত সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহত ঘটেনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারটি সকালে কেরানীগঞ্জের জাজিরা এলাকা থেকে বিপুল পরিমাণ ইট নিয়ে কুমিল্লার হোমনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত ওজনের কারণে ট্রলারটি হঠাৎ টলমল করতে শুরু করে এবং ধীরে ধীরে নদীতে তলিয়ে যায়। ট্রলারটি যখন ডুবতে শুরু করে, তখন সেটিতে থাকা ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে ইটবোঝাই ট্রলারটি সামনের দিক থেকে ডুবতে শুরু করেছে এবং শ্রমিকরা পানিতে ঝাঁপ দিচ্ছেন। খবর পেয়ে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি এবং ভিডিওটি দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বোঝাই করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ১৩ জন শ্রমিকই নিরাপদে সাঁতরে তীরে উঠে এসেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।”

লোড হচ্ছে...