নারায়ণগঞ্জরূপগঞ্জ
মাদক সেবনে বাধা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে সন্তান নষ্টের অভিযোগ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। এতে ওই গৃহবধূর পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। এই অমানবিক ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী বিথী আক্তার জানান, গত ১৬ এপ্রিল দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির সামনে স্থানীয় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। জনবসতিপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে অভিযুক্ত যুবকরা ক্ষিপ্ত হয়ে বিথীকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তারা ওই নারীর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং তার পেটে সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, প্রচণ্ড আঘাতে তার গর্ভের সন্তানটি মারা গেছে।
এ ঘটনায় বিথীর খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় আমির, বশির, রশিদ ও নয়নসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে মামলার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে বিথীসহ তার স্বামী, বাবা-মা ও ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি তাদের লাশ গুম করে ফেলার মতো চরম হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
সন্তান হারিয়ে শোকাতুর বিথী ও তার স্বজনরা এখন বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। সামাজিক এই অবক্ষয় ও অপরাধীদের দাপটে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

লোড হচ্ছে...