নারায়ণগঞ্জসদর
কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্তিতে সাবেক চেয়ারম্যান সেন্টুর আনুষ্ঠানিক সম্মতি
NewsView

দীর্ঘদিনের আন্দোলনের মুখে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল আলম সেন্টু। প্রশাসনিক প্রক্রিয়ায় মতামত জানতে চাওয়া হলে তিনি লিখিতভাবে এই ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনভুক্তিকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হক জমাদ্দার এবং সদস্য সচিব এস.এম. কাদির আজ (১০/১১/২০২৫ইং) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
নেতৃবৃন্দ জানান, উপজেলা নির্বাহী অফিসার গত ৯ অক্টোবর স্মারকের মাধ্যমে চেয়ারম্যান সেন্টুর কাছে এই বিষয়ে মতামত জানতে চান। জবাবে চেয়ারম্যান সেন্টু গত ৪ নভেম্বর লিখিতভাবে ইউএনও-কে জানান যে, কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করা হলে তাঁর কোনো আপত্তি নেই। এই সিদ্ধান্তের জন্য কুতুবপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তারা চেয়ারম্যান সেন্টুকে অভিনন্দন জানান।
কমিটির নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তারা বিভিন্ন সময় স্মারকলিপি, সংবাদ সম্মেলন ও সভা সমাবেশের মাধ্যমে পূর্ণ অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি ৬ই অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণ বিষয়ে যে স্মারকে কুতুবপুর ইউনিয়নকে আংশিকভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা কুতুবপুরের সর্বস্তরের জনগণ একসঙ্গে প্রত্যাখ্যান করেছেন।
তবে চেয়ারম্যানের সম্মতি সত্ত্বেও কমিটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ এবং চূড়ান্তভাবে বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত তারা কুতুবপুরের সর্বস্তরের জনগণের প্রতি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

লোড হচ্ছে...