নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই-বাছাইয়ের সময় জালিয়াতি ধরা পড়লে তাকে দায়িত্বরত কর্মকর্তাদের হাতে আটক হতে হয়।
আটক ওই যুবক নিজেকে গোপালগঞ্জের বাসিন্দা 'মো. জামাল শেখ' পরিচয়ে পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন। তার আবেদনে ঠিকানা হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ভূবশী (ডুবশী) গ্রাম এবং জন্মস্থানও একই জেলা উল্লেখ করা হয়েছিল।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, নথিপত্র যাচাইয়ের সময় জাতীয় পরিচয়পত্রের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারার অমিল ধরা পড়ে। সন্দেহ তৈরি হওয়ায় তাৎক্ষণিকভাবে তার বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়। এতেই বেরিয়ে আসে আসল তথ্য। কেন্দ্রীয় রোহিঙ্গা শরণার্থী ডাটাবেজে তার আঙুলের ছাপ সংরক্ষিত থাকায় প্রমাণিত হয় যে তিনি একজন রোহিঙ্গা নাগরিক।
রোহিঙ্গা ডাটাবেজের তথ্য অনুযায়ী, ওই যুবকের প্রকৃত নাম রাইয়াস এবং তার বাবার নাম মো. আইয়ুব। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে প্রবেশ করেন। ভুয়া পাসপোর্টের আবেদনে তিনি নিজের বয়স ২০০২ সাল দেখালেও প্রকৃত নথিতে তার জন্ম তারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে তিনি অবৈধভাবে অন্যের এনআইডি তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন।
জালিয়াতির এই ঘটনায় আটক যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভুয়া পরিচয় ও নথিপত্র জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লোড হচ্ছে...