নারায়ণগঞ্জ
সংস্কৃতি খাতে ২ শতাংশ বরাদ্দ চায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র
NewsView5

নিউজভিউ ডেস্ক
২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে মোট বাজেটের অন্তত ২ শতাংশ বরাদ্দ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত, নৃত্য, নাট্যকলা, চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রদীপ সরকার। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সংস্কৃতি খাতে মাত্র ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের এক শতাংশেরও কম। সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতে এ খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন।
তারা আরও বলেন, সাংস্কৃতিক চর্চার অভাবে তরুণদের একাংশ মাদক, কিশোর গ্যাং ও উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি এবং শিল্পকলা একাডেমি, মিলনায়তন ও সাংস্কৃতিক মুক্তমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা।

লোড হচ্ছে...