নারায়ণগঞ্জ
স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সোহেল জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।

লোড হচ্ছে...