অর্থ-বাণিজ্য
স্বস্তিতে বিনিয়োগকারীরা
ঈদের আগে শেয়ার বাজারে টানা উত্থান
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস গতকাল রবিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছে। এদিকে ঈদের আগে বাজারে টানা উত্থানে বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আগামী বাজেটে শেয়ার বাজারের উন্নয়নে ভালো কিছু থাকবেÑএমনটা প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা। সরকারও শেয়ার বাজারকে গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে অর্থমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে এ বিষয়ে বলেছেন। ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৩৬টির। আর ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২ পয়েন্টে ও করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯০২ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২৩ কোটি ৪৪ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে রবিবার টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ টাকার। ১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছেÑব্র্যাক ব্যাংক, মীর আখতার হোসেন লিমিটেড, বিডি থাই ফুড, আরডি ফুড, যমুনা ব্যাংক, বিবিএস কেবলস এবং আইটি কনসালটেন্ট।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭০ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ২১ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৪ কোটি ৩৯ লাখ টাকা।

লোড হচ্ছে...