নারায়ণগঞ্জবন্দর
পে-স্কেল ২০২৬ বাস্তবায়নে এমপি কালামকে স্মারকলিপি প্রদান
NHP NewsView

নিউজভিউ
জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পে-স্কেল যোদ্ধা সরকারি কর্মচারি পরিবার ও দাবি আদায় ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করেন। এ সময় জেলার সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার মান ও সার্বিক সংকটের বিষয়গুলো সংসদ সদস্যকে বিস্তারিতভাবে জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম সরকারি কর্মচারী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি উপস্থিত নেতাদের আশ্বস্ত করে বলেন, সরকারি কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলো তিনি মহান সংসদে প্রতিনিধিত্ব করার সময় গুরুত্বের সাথে তুলে ধরবেন। কর্মচারীদের জীবনমান উন্নয়নে যথাযথ ফোরামে আলোচনার বিষয়েও তিনি ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পে-স্কেল যোদ্ধা ও সরকারি কর্মচারি পরিবার ঢাকা বিভাগীয় সভাপতি সাউদ নূর শফিউল কাদের এবং সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বদি। এছাড়াও ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজিবি ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রব লাবুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কর্মসূচিতে অংশ নেন।

লোড হচ্ছে...