আন্তর্জাতিক
নিজেকে যিশুখ্রিষ্ট হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের আদলে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। গত রোববার (১২ এপ্রিল) ছবিটি প্রকাশের পর খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কঠোর সমালোচনা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে সোমবারের মধ্যেই ছবিটি সরিয়ে নিলেও সমালোচনা থামছে না। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ইতিহাসে প্রথম আমেরিকান পোপ লিও চতুর্দশের সঙ্গে চলমান বিরোধের জেরে ট্রাম্প এমন উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছেন।
ছবিটিতে দেখা যায়, ট্রাম্প আলখাল্লা পরিহিত অবস্থায় অলৌকিক আলোকচ্ছ্বাসে এক অসুস্থ ব্যক্তির কপালের ওপর হাত রাখছেন—যেটি যিশু খ্রিস্টের অন্ধ ও অসুস্থদের সুস্থ করার অলৌকিক ক্ষমতার আদলে তৈরি। তবে এ নিয়ে হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প আজব সাফাই গেয়েছেন। তিনি বলেন, “আমি ভেবেছিলাম ছবিটি আমাকে একজন চিকিৎসক হিসেবে দেখাচ্ছে এবং এটি রেড ক্রসের সঙ্গে সম্পর্কিত। আমি মানুষকে সুস্থ করি, অনেক ভালো কাজ করি।” যদিও ছবির ধরন দেখে তার এই যুক্তি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন খোদ তার দলের সাবেক অনেক সহকর্মী।
ট্রাম্পের এই কর্মকাণ্ডকে ‘বিকারগ্রস্ত ও আত্মকেন্দ্রিক আচরণ’ হিসেবে বর্ণনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম ম্যাকগভর্ন একে ‘ধর্ম অবমাননাকর’ বলে উল্লেখ করেছেন। শুধু বিরোধী পক্ষই নয়, ট্রাম্পের একসময়ের কট্টর সমর্থক ‘নাইটস টেম্পলার ইন্টারন্যাশনাল’-এর মতো ক্যাথলিক সংগঠনগুলোও এই ঘটনায় গভীরভাবে অপমানিত বোধ করছে এবং ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এমনকি রিপাবলিকান নেত্রী মার্জরি টেইলর গ্রিনও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রার্থনা করেছেন।
আন্তর্জাতিক মহলেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যিশুকে অবমাননার নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাস ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছে যে, ছবিতে যে রোগীকে সুস্থ করা হচ্ছে তিনি কি জেফ্রি এপস্টেইন? অন্যদিকে ইরাকি খ্রিস্টান ফাউন্ডেশন এবং আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলও পোপের প্রতি সংহতি জানিয়ে ট্রাম্পের ধর্ম নিয়ে এমন উপহাসের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য, পোপ লিও চতুর্দশ সম্প্রতি ইরান যুদ্ধ, লেবানন সংঘাত এবং যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী পদক্ষেপের সমালোচনা করায় ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ ছিলেন। পোপ লিও সাফ জানিয়েছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং শান্তির বার্তায় বিশ্বাসী। এই ঘটনায় ট্রাম্প তার নিজের সমর্থকদের মধ্যেও ধর্মীয় মেরুকরণ ও নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছেন, যা আগামী নির্বাচনে তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

লোড হচ্ছে...