খেলা
আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার তান্ত্রিক বোন্সাম
NewsView5

নিউজভিউ ডেস্ক
ইংল্যান্ড-ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন এক ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২ পর্বে আর্জেন্টিনাকে বিদায় করবে নবাগত কেপ ভার্দে।
এর আগে ম্যাচ শুরুর আগে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন ওই ম্যাচে গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেদিন কেন গোল করতে ব্যর্থ হন, এমনকি প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ম্যাচটি ড্রয়ে শেষ হয়।
এবার নতুন এক সাক্ষাৎকারে বোন্সাম বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এই ম্যাচেও তিনি কোনো তান্ত্রিক আচার বা তথাকথিত কালো জাদুর আশ্রয় নেবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অভিষেক আসরেই কেপ ভার্দে নিজেদের দৃঢ় রক্ষণভাগ ও গোলকিপিংয়ের নৈপুণ্যে নজর কেড়েছে। গ্রুপ পর্বে তারা স্পেন ও সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, আর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা এনে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লোড হচ্ছে...