রাজনীতিসদর
তারেক রহমানকে ‘খেজুর গাছ’ প্রতীক উপহার দিতে চাই: রিয়াদ চৌধুরী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে ‘খেজুর গাছ’ প্রতীকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার লামাপাড়ায় থানা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনকল্যাণের পথ অনুসরণ করে তারেক রহমানও দেশের জন্য কাজ করছেন। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমী। আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে তাঁকে সমর্থন জানানো। জিয়ার সৈনিকরা সব ভেদাভেদ ভুলে ভোটকেন্দ্রে কাজ করবে এবং বিজয় ছিনিয়ে আনবে।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন হামলা-মামলার শিকার হয়েছেন। এখন সময় এসেছে ধানের শীষের মিত্র হিসেবে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে এই জনপদকে স্বৈরাচারমুক্ত রাখা।”
ফতুল্লা থানা যুবদল নেতা খন্দকার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন এবং কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...