নারায়ণগঞ্জসদর
শিশু খাদ্যে অনিয়ম, লাবনী ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে জরিমানা
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু খাদ্যে অনিয়মের দায়ে ‘লাবনী ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি শিশুদের জন্য উৎপাদিত জনপ্রিয় খাদ্য পণ্য ‘এডিবল জেল’ (Edible Gel) তৈরি করছে। তবে এসব পণ্যের মোড়কে কোনো উৎপাদন তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। মেয়াদহীন এসব পণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
পণ্য উৎপাদন ও মোড়কীকরণে আইন অমান্য করার অপরাধে লাবনী ফুড প্রোডাক্টকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এই অভিযানে নেতৃত্ব দেন। নারায়ণগঞ্জের জেলা পুলিশের একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ও র্যাব-১১ টিম অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে মানহীন পণ্যের সরবরাহ রুখতে জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...