নারায়ণগঞ্জবন্দর
বন্দরে খামারে বিষ প্রয়োগ করে হাঁস-শালিক পাখি হত্যার অভিযোগ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এলাকায় বাড়ি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে খামারে বিষ প্রয়োগ করে হাঁস ও শালিক পাখি হত্যা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খামার মালিক তাঁর চাচাতো ভাই ও চাচির বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খামার মালিক নাজমুল হোসেন ঘটনার দিন দুপুরে চাচাত ভাই শাহীন ও চাচি আকলিমা বেগমকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাজমুল হোসেন অভিযোগে বলেন, শাহীন ও আকলিমা দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির ব্যবহারে তাকে বাধা দিচ্ছিল এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিল। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে তাদের ছেলে ছাইয়ান খামারে বিষ প্রয়োগ করে ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যা করে, যা তাঁর আর্থিক ক্ষতিসাধন করেছে। এছাড়া অন্যান্য হাঁসও অসুস্থ হয়ে পড়েছে।
পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

লোড হচ্ছে...