নারায়ণগঞ্জসোনারগাঁও
ভোট কেনার অভিযোগ
সোনারগাঁয়ে জামায়াত কর্মী আটক করে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে আসাদুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে দড়িকান্দি এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় আসাদুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বিএনপি নেতাদের দাবি, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাছিরউদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। আটকের সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজিবি, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারা আসাদুজ্জামানকে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।
সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, জামায়াত প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের সময় তাকে ধরা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লোড হচ্ছে...