নারায়ণগঞ্জসদর
মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার ডাক টিপুর
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে মাসুদুজ্জামানকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই আসনে তিনি নিজে, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী আবু জাফর আহাম্মেদ বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি দলীয় ঐক্যবদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, "আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তাকে বিজয়ী করতে এককাতারে কাজ করি।"
তিনি আশ্বস্ত করেন যে, আগামী দুই-এক দিনের মধ্যে মনোনয়ন-প্রত্যাশী সাখাওয়াত হোসেন, আবুল কালাম, বাবুল ও আবু কাউছার আশাকে সঙ্গে নিয়ে জনসভা শেষে তাঁরা মাসুদুজ্জামানের পক্ষে সকলের বাড়ি বাড়ি প্রচারণায় নামবেন।
টিপু জানান, আগামীকালের ঐতিহ্যবাহী বরফকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের কৃতিসন্তান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আজাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা এবং ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন। মহানগর বিএনপির নেতৃত্বে এই জনসভায় সকলে অংশ নেবে।
প্রার্থী মাসুদুজ্জামানকে উদ্দেশ করে টিপু বলেন, "মাসুদুজ্জামান মাসুদ বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দল এবং নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের প্রতিনিধি। আপনি ভয় পাবেন না। কারা ত্যাগী নেতা, কারা আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে যুক্ত, কারা দীর্ঘদিন রাজনীতি করেছে—এগুলোর খোঁজ রাখতে হবে।"
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

লোড হচ্ছে...