সারা দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের ৩ জনকে কান ধরে উঠবস
NewsView5

সঞ্জয় শীল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র্যাবের তিনজনকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী। র্যাব ৯ এর পরিচয় দানকারি র্যাব সদস্যরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টবল মো: কাজল মিয়া (পুলিশ) ও কনস্টেবল মো: আব্দুল মালেক (পুলিশ) বলে জানা গেছে। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, (অজ্ঞাত ও ভিডিওতে চেহারা দেখা যায়নি) একজন লোক র্যাবের উল্লিখিত তিন জন সদস্যকে মারমুখি অবস্থায় কানে ধরে শপথ করাচ্ছেন আর কোনো দিন যেন খাগাতোয়া গ্রামে না আসে। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের উদ্রেক হয়েছে। এ ঘটনার পর পুরুষ শূন্য গ্রামে আতঙ্কিত নারী ও শিশুরা।
স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. ডা. হাবিবুর রহমান জানান, আহতরা হাসপাতালে এলে উনাদেরকে আমরা র্যাব ৯ এর পরিচয়ে চিকিৎসা সেবা দেই। বর্তমানে উনারা আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ মোরশেদুল আলম জানান, খাগাতোয়া গ্রামের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

লোড হচ্ছে...