নারায়ণগঞ্জসদর
পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড লুটের গুলি উদ্ধার
NewsView

নিউজভিউ
জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল আটি ওয়াপদা কলোনি সংলগ্ন পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে তল্লাশি চালায়। অভিযানের একপর্যায়ে মিলের প্রবেশপথের দেয়ালের পাশে একটি লাল রঙের সন্দেহজনক শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে র্যাব নিশ্চিত হয়েছে যে, উদ্ধারকৃত এই গুলিগুলো জুলাই অভ্যুত্থান চলাকালীন থানা থেকে লুট করা হয়েছিল।
উদ্ধার করা এই গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী যে বিশেষ অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং লুট হওয়া বাকি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

লোড হচ্ছে...