সারা দেশ
দামে হতাশ চাষিরা
বাজারে উঠেছে ঈশ্বরদীর বোম্বাই লিচু
NewsView6

লিচু হারভেস্ট করার পর গাছের নিচেই লিচু বাছাই করা হচ্ছে
নিউজভিউ ডেস্ক
লিচুর রাজধানীখ্যাত পাবনার ঈশ্বরদীর বাজারে উঠতে শুরু করেছে রসালো ও সুস্বাদু বোম্বাই লিচু। দেশের অন্যতম বৃহৎ লিচুর হাট জয়নগরের শিমুলতলায় জমে উঠেছে বেচাকেনা। তবে চাষিরা বলছেন, এবার বাজারে লিচুর দাম কম থাকায় তারা হতাশ। অন্যদিকে জনপ্রিয় চায়না জাতের লিচু বাজারে আসতে আরও প্রায় ১৫ দিন সময় লাগবে।
জয়নগর হাট ছাড়াও আওতাপাড়া, দাশুড়িয়া, চরগড়গড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় বসেছে মৌসুমি লিচুর হাট। দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকাররা এসব হাট থেকে লিচু কিনে ট্রাক ও পিকআপে করে নিয়ে যাচ্ছেন।
শুক্রবার সরেজমিনে জয়নগরের শিমুলতলা হাট ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি হাজার বোম্বাই লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
তিলকপুর গ্রামের লিচুচাষি শামসুল আলম বলেন, এবার খরার কারণে লিচুর আকার কিছুটা ছোট হয়েছে। তাই পাইকাররা কম দাম বলছে। এ দামে বিক্রি করলে লাভ তো হবেই না, উলটো লোকসানের আশঙ্কা আছি।
বক্তারপুর গ্রামের কৃষক মুন্নাফ জানান, তার দুটি বাগানে প্রায় ৬০০টি লিচুগাছ রয়েছে। যার মধ্যে ৫০টি দেশি জাতের। তিনি বলেন, আজ পাঁচ গাছের লিচু হাটে এনেছি। কিন্তু যে দাম শুনছি, তাতে আমরা বড় ধরণের লোকসানের মুখে পড়তে পারি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি কিতাব মøল, যিনি ‘লিচু কিতাব’ নামে পরিচিত। তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি বোম্বাই লিচুর আবাদ হয় ঈশ্বরদীতে। এখানকার লিচু স্বাদ ও গুণে অনন্য হওয়ায় সারা দেশে এর চাহিদা রয়েছে। গত দুই বছর ফলন তুলনামূলক কম ছিল। এবার ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় চাষিরা শঙ্কায় আছেন। তিনি জানান, প্রতি বছর ঈশ্বরদীতে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকার লিচু উৎপাদন হয়।
কুমিল্লার লাকসাম থেকে লিচু কিনতে আসা ব্যবসায়ী আবু তাহের বলেন, এবার বোম্বাই লিচুর দাম তুলনামূলক কম। আমরা প্রতি হাজার দেড় থেকে ১ হাজার ৮০০ টাকায় কিনছি। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রতি বছর জয়নগর হাটে আসা ব্যবসায়ী মোকাররম হোসেন বলেন, ঈশ্বরদীর লিচুর স্বাদ খুবই ভালো, তাই ক্রেতাদের চাহিদাও বেশি। এবার দাম কিছুটা কম হওয়ায় আমরা বেশি পরিমাণে কিনতে পারছি। আজ প্রায় ৫০ হাজার লিচু কিনেছি।
জয়নগর লিচু হাটের ফড়িয়া আকমল হোসেন জানান, গত ১৫ মে থেকে হাটে বোম্বাই লিচু উঠতে শুরু করেছে। এর আগে দেশি মোজাফফর জাতের লিচু বাজারে আসে। আর ১৫ দিনের মধ্যে চায়না জাতের লিচুও বাজারে আসবে। তিনি বলেন, দেশি লিচুর তুলনায় এবার বোম্বাইয়ের দাম কম। তিনি আরও জানান, প্রতিদিন জয়নগর হাটে কোটি কোটি টাকার লিচু বেচাকেনা হয়। ফলন ভালো হওয়ায় এবার হাট আরও জমজমাট হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, গত বছরের তুলনায় এবার ঈশ্বরদীতে লিচুর আবাদ বেড়েছে। এ বছর উপজেলায় প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। তিনি জানান, ঈশ্বরদীতে সবচেয়ে বেশি আবাদ হয় বোম্বাই ও চায়না জাতের লিচুর। খরার কিছু প্রভাব থাকলেও অনুকূল আবহাওয়ার কারণে এবার সামগ্রিক ফলন ভালো হয়েছে।

লোড হচ্ছে...