নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই মামলার আসামি গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আসামিদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সানারপাড় এলাকার সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার মিজানুর রহমান (৪৫)।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রাহুল সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলাও রয়েছে। অপরদিকে মিজানুর রহমান একই ধরনের আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর উভয় আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...