জাতীয়
সমালোচনার মুখে পুলিশের পোশাক বদলের প্রস্তাব
NewsView

নিউজভিউ ডেস্ক
পুলিশের পোশাকের রঙ ও নকশা পুনর্নির্ধারণে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে পোশাক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবে ইউনিট ভেদে শার্টের রঙে ভিন্নতা আনা হচ্ছে। মহানগর পুলিশের জন্য হালকা জলপাই এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণের চিন্তা রয়েছে। সব ক্ষেত্রেই প্যান্ট খাকি রাখার প্রস্তাব করা হয়েছে। এতে একরঙা পোশাকের পরিবর্তে সমন্বিত রঙের ইউনিফর্ম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ব্যবহারিক সুবিধা ও আলাদা পরিচিতি—দুটিই নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০২৫ সালের নভেম্বর থেকে ধাপে ধাপে পরিবর্তন করে লৌহবর্ণ (আইরন গ্রে) ইউনিফর্ম চালু করা হয়েছিল। প্রথম পর্যায়ে মহানগর ও বিশেষায়িত ইউনিটে তা কার্যকর হয় এবং পরবর্তী সময়ে জেলা ও রেঞ্জ পর্যায়ে বিস্তারের পরিকল্পনা ছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে নতুন ইউনিফর্মের রঙ ও নকশা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় বিষয়টি পুনরায় বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা বলছেন, নতুন প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত বড় ব্যয়ের প্রয়োজন হবে না। নিয়মিত সরবরাহ ব্যবস্থার মধ্যেই পরিবর্তন আনা সম্ভব। এতে ধাপে ধাপে পুরোনো ইউনিফর্ম প্রতিস্থাপন করা হবে।

লোড হচ্ছে...