নারায়ণগঞ্জরূপগঞ্জ
ঢাকায় নাশকতার ছক: রূপগঞ্জে ছাত্রলীগ নেতাসহ ৭ জন আটক
NewsView

রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ও কর্মীসহ মোট সাতজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করার লক্ষ্যে নাশকতামূলক কার্যক্রমে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মঙ্গলবার রাতে উপজেলার বরপা এলাকা এবং পূর্বাচল চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান এবং মো. রফিকুল। এদের মধ্যে কয়েকজন ছাত্রলীগের সক্রিয় নেতা ও কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, এই দলটি ঢাকা অভিমুখে যাওয়ার পথে রূপগঞ্জ থানা পুলিশের নজরদারিতে আসে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা রাজনৈতিকভাবে লকডাউন কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...