নারায়ণগঞ্জসদর
হকার মুক্ত হয়েছে আর সেটা স্থায়ী হোক: রফিউর রাব্বি
NHP NewsView

নিউজভিউ
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, আমরা যানজটমুক্ত হওয়ার জন্য ও হকারমুক্ত করার জন্য আমরা সমবেত হয়েছি। আজকে যে হকার মুক্ত হয়েছে আর সেটা স্থায়ী হোক । সামনে কোরবাণীর ঈদ আছে। যে সময় কেউ যাতে না বলতে পারে যে আবার দুইদিনের জন্য বসুক হকার অথবা ৬টা থেকে ৮টা পর্যন্ত বসুক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযান পূর্বে সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রফিউর রাব্বি বলেন, কোন অজুহাতেই যাতে ফুটপাতে আর বসতে না পারে। এছাড়া যানজটের যে অন্যতম আরেকটি কারণ রয়েছে ‘অটোরিক্সা’। এই গুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের নারায়ণগঞ্জকে যানজট মুক্ত করতে হবে।
এই কর্মসূচিতে আরও অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও গণসংহতি জেলা সমন্বয়কারী তরিকুল সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...