নারায়ণগঞ্জবন্দর
স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ 'আত্মহত্যা’
NewsView

নিউজভিউ
বন্দরে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ জানায় পরিবারের সাথে অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে বন্দর উপজেলায় ওই ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রীর নাম মার্জিয়া (১৫)। সে শরিয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার সাত্তার মিয়ার মেয়ে। তিনি তার পরিবারের সাথে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কদম রসুল মাজার এলাকায় আলমগীরের বাড়িতে থাকতেন।
ঘটনার খবর পেয়ে বন্দর খানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী মার্জিয়া নিয়মিত পড়ালেখা না করার কারণে তার পিতা-মাতা বকাঝকা করে। এ ঘটনায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

লোড হচ্ছে...