নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে বিশেষ দোয়া মাহফিল
বেগম জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে: মান্নান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সোনারগাঁয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিল শেষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।
তিনি মহান আল্লাহর কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদ সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন, মাহবুব হাসান, রাকিব হাসান সহ স্থানীয় এলাকাবাসী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...