শিল্প-সাহিত্য-সংস্কৃতি
সমগীতের দ্রোহ-ভালোবাসার ২৪
NewsView4

মেঘ মেলা
এই দমকা সময়কে খানিকটা রেহাই দিতে শিল্প-সংস্কৃতির বিকল্প খুঁজে পাওয়া দায়। মানুষের হৃদয়ে এক চিলতে শান্তি বয়ে আনে শিল্প-সংস্কৃতি। সমগীত, এই যুদ্ধের মরশুমেও সংস্কৃতির হাত ধরে জ্বলজ্বল করা এক প্রাঙ্গণ। সর্বদাই যাকে দেখা যায় মানুষের পাশে। জনমুখী যেকোনো আন্দোলনে প্রথম সারির যোদ্ধা সমগীত।
শুরুটা হয়েছিল ২০০২ সালের ১লা মে, মেহনতি মানুষের প্রাণে প্রাণ মিলিয়েই সমগীত জন্ম নেয়। সেই সংগ্রাম , স্বপ্ন ও ভালোবাসায় ২৪ বছর পার করতে চলেছে এই গণমুখী দল। ১ মে শুক্রবার বিকেল ৩ টায় ঢাকার পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত হবে সমগীতের ২৪ তম বর্ষপূর্তি। সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ৪ তলার ছাদমঞ্চে মিলিত হবে এই পরিবার, হবে নাচ-গান, আড্ডা।
হৈ হৈ করে দিনটি উদযাপন করতে সকলকেই সাদর আমন্ত্রণ জানিয়েছেন সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। তাঁদের আশা, সকলের উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলবে।
এই দুর্যোগকালে সমগীতের দ্রোহ-ভালোবাসার ২৪ বছর পার করা মোটেও সহজ কিছু নয়। বহু লড়াই-সংগ্রাম এই দলকে পোক্ত করেছে। ধর্ম যার যার, জুলাইয়ের ডাক, পাখিরা নিরুদ্দেশ, রেশাম ফিরিরিসহ আরও বহু গান আছে এই প্রাঙ্গণের। যা মানুষের কথা বলে।

লোড হচ্ছে...