জাতীয়
সম্মাননা নিলেন নারায়ণগঞ্জের সাফজয়ী রাত্রিমণি
২০২৭ সালে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: তারেক রহমান
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক সোনালি অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন তিনি। এই অনুষ্ঠানেই সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সদস্য, নারায়ণগঞ্জের গর্ব রাত্রিমণি প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াবিদদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করতে বৈপ্লবিক ঘোষণা দেন। এখন থেকে ক্রীড়াভাতার অংশ হিসেবে নির্বাচিত ক্রীড়াবিদদের প্রত্যেককে মাসে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, “আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই ধারাকে আধুনিকায়ন করে প্রতিটি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ এবং ইউনিয়নে খেলার মাঠ তৈরির মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি।” তিনি আরও জানান, ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে এবং ৩০শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিভা অন্বেষণ কর্মসূচি।
অনুষ্ঠানে একক পর্যায়ে স্বর্ণজয়ীদের ৩ লক্ষ, রৌপ্য জয়ীদের ২ লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীদের ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া দলগত পর্যায়ে বিজয়ীদের যথাক্রমে ২ লক্ষ, দেড় লক্ষ ও ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় এনে সরকার এক অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতির নজির স্থাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে বিভাগীয় শহরের সাতটি বিকেএসপি শাখাকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে রূপান্তরের কাজ চলছে।
প্রধানমন্ত্রী তার ভাষণে তরুণ ক্রীড়াবিদদের ‘নতুন বাংলাদেশের সোনালি প্রহরের অগ্রদূত’ হিসেবে অভিহিত করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, একটি পূর্ণাঙ্গ ‘ক্রীড়া শিল্প’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে অলিম্পিক ও এশিয়ান গেমসের মতো আসরে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখবে।

লোড হচ্ছে...