নারায়ণগঞ্জসদর
শীতলক্ষ্যায় কচুরিপানার জটলায় ভেসে এল অজ্ঞাত লাশ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের বরফকল ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্থানীয়রা নদীতে কচুরিপানার সঙ্গে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে কূলে নিয়ে আসে।
নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান মরদেহটি ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...