রাজনীতিসদর
অসুস্থ বিএনপি নেতার বাড়িতে জামায়াত নেতা মইনুউদ্দিন
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন খানকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ। শনিবার (১৮ এপ্রিল) অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি।
পরিদর্শনকালে মাওলানা মইনউদ্দিন আহমাদ বেশ কিছু সময় প্রবীণ এই নেতার পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থ নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ বলেন, “রাজনীতিতে আনোয়ার হোসেন খানের মতো প্রবীণ ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য। তার মতো অভিজ্ঞ নেতাদের সুস্বাস্থ্য ও সান্নিধ্য দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টুসহ স্থানীয় ও রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ার হোসেন খানের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

লোড হচ্ছে...