নারায়ণগঞ্জবন্দর
বন্দরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাস্তার পাশের একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাউসার এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, সকালে লাউসার এলাকায় সড়কের পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা পরিচয় শনাক্তে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে যুবকটিকে হত্যা করার পর প্রমাণ লোপাটের জন্য মরদেহটি এই খালে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

লোড হচ্ছে...