নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পুলিশ, ৫১ পিস ট্যাবলেট জব্দ
NewsView

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫১ পিস ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। পুলিশ দাবি করেছে, আটককৃত এই ব্যক্তি ও তার সহযোগী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় কার্যক্রমে জড়িত। সোমবার (১০ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ নারপাড় এলাকার রহিম মার্কেট-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. সবুজ মিয়া (২৬)। তার বর্তমান ঠিকানা রাজধানীর ডেমরা পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনী।
সাব-ইন্সপেক্টর (নি.) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, আটককৃত আসামির হেফাজত থেকে ৫১ পিস ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটককৃত মোঃ সবুজ মিয়া (২৬) এবং তার সহযোগী সিদ্ধিরগঞ্জের বাসিন্দা পলাতক মোছা. মর্জিনা (৪৫) পেশায় একজন মাদক ব্যবসায়ী।
পুলিশ জানায়, আটককৃত ও পলাতক আসামি পরস্পর যোগসাজশে কৌশলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাবলেট সংগ্রহ করত। পলাতক আসামির সার্বিক সহায়তা ও প্ররোচনায় আটককৃত আসামি ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রয় করত।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান, 'ক' সার্কেল এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...