নারায়ণগঞ্জসদর
নির্বাচনী নিরাপত্তা নিয়ে অঞ্জন দাসের সংবাদ সম্মেলন
‘হোন্ডাবাহিনীর ভয়ভীতি ফ্যাসিস্ট শাসনামলের কথা মনে করায়’
NewsView

নিউজ ভিউ
আইন-শৃঙ্খলার অবনতি এবং নির্বাচনী এলাকায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী এই নেতা বলেন, তফসিল ঘোষণার পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টা প্রমাণ করে, অন্তর্বর্তী সরকার প্রার্থীর জানের নিরাপত্তা দিতে ব্যর্থ। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, এলাকাগুলোতে চাঁদাবাজি, দখল এবং মাদকের বিস্তারসহ পুরোনো অসামঞ্জস্যই নবায়ন হয়েছে। গত ২২ নভেম্বর সোনারগাঁওয়ের মোগড়াপাড়ায় গণসংযোগকালে বিএনপির ১৫-২০টি মোটরবাইকের হোন্ডাবাহিনী তাঁকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, যা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে হেলমেট গুন্ডালীগের কথা মনে করিয়ে দেয়। এছাড়াও, ১৩ ডিসেম্বর রাতে গণসংহতি আন্দোলনের সোনারগাঁওয়ের সদস্য সচিব মোবাশ্বির হোসেনের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তিনি অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
অঞ্জন দাস সরকার ও প্রশাসনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান। পাশাপাশি, জুলাই সনদ বাস্তবায়নে জনগণকে গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, যুগ্ম নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নারায়ণগঞ্জ মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, জেলা প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান। এছাড়া গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সোনারগাঁও থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সদস্য সচিব মোবাশ্বির হোসাইন সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...