শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৭ দিনেই ফলাফল
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, পরীক্ষা গ্রহণের মাত্র ৭ দিনের মধ্যেই দ্রুততম সময়ে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুটি পদ্ধতিতে তাদের ফলাফল জানতে পারবেন। প্রথমত, মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি খুদে বার্তায় ফলাফল জানা যাবে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে।
প্রথম মেধাতালিকায় যারা স্থান পেয়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। সবশেষে নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কশিট ও ছবি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১৩৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে মোট শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। যদিও মোট আসন ও পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান, তবে সরকারি কলেজগুলোতে বেসরকারি কলেজের তুলনায় চারগুণ বেশি আবেদন জমা পড়ায় তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী আসন থাকা সত্ত্বেও পছন্দের সরকারি কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লোড হচ্ছে...