নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকার নূরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পার্শ্ববর্তী জুম্মান মিয়া ও মাহিজ উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, তিনটি বাড়ির মোট ১৮টি কক্ষ মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুন নেভানোর আগেই স্বর্ণালঙ্কার, আসবাবপত্র এবং নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার বেশি সম্পদ পুড়ে গেছে।
বাড়িওয়ালা নূরুল আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাঁর বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকত। তিনি বলেন, “আগুন লাগার পর আমাদের কিছু করার সুযোগ ছিল না। পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারলেও ঘরের একটি কাগজ বা প্রয়োজনীয় জিনিসও উদ্ধার করা সম্ভব হয়নি।”
সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরবাড়িগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

লোড হচ্ছে...